Logo Logo

গোপালগঞ্জে লোকালয়ে সজারু, উদ্ধার করলো বন বিভাগ


Splash Image

গোপালগঞ্জে লোকালয়ে ঢুকে পড়া একটি সজারু উদ্ধার করেছে বন বিভাগ। রোববার বিকেলে স্থানীয়দের নজরে আসার পর জীবিত অবস্থায় সজারুটিকে নিরাপদে আটক করে রাখা হয়। পরে খবর পেয়ে সোমবার দুপুরে সেটিকে উদ্ধার করে বন বিভাগ।


বিজ্ঞাপন


গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মহানাগ গ্রামে রোববার বিকেলে লোকালয়ে একটি সজারু দেখতে পান স্থানীয়রা। পরে সজারুটিকে ধরতে এগিয়ে আসেন স্থানীয় কয়েকজন। মহানাগ গ্রামের ফরিদ চেয়ারম্যানের বাড়িতে স্থানীয়রা সজারুটিকে জীবিত অবস্থায় সযত্নে ধরে রাখেন।

এরপর বিষয়টি বন বিভাগকে জানানো হয়। খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে পৌঁছান বন বিভাগের কর্মকর্তারা। দুপুরে সজারুটিকে উদ্ধার করে বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়।

বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক জানিয়েছেন, সজারুটিকে এখন জেলা বন্যপ্রাণী কার্যালয়ে নেওয়া হবে। সেখানে বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা করে সজারুটিকে সুস্থ-সবল ঘোষণা করলে সেটিকে তিন থেকে চারদিন পর্যবেক্ষণে রাখা হবে। পরবর্তীতে খুলনা অঞ্চলের বন বিভাগের বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে সজারুটিকে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বন বিভাগের ওই কর্মকর্তা আরও জানান, লোকালয়ে বন্যপ্রাণী দেখা গেলে সেটিকে আঘাত বা বিরক্ত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়া উচিত। এতে বন্যপ্রাণী যেমন নিরাপদ থাকবে, তেমনি মানুষেরও ঝুঁকি কমবে।#

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...