বিজ্ঞাপন
বাংলাদেশি দর্শকদের জন্য ম্যাচটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে দেশের একমাত্র খেলাধুলাভিত্তিক চ্যানেল ‘টি স্পোর্টস’। টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও দর্শকরা উপভোগ করতে পারবেন এই লড়াই। ওটিটি প্ল্যাটফর্ম ‘ট্যাপম্যাড’ (Tapmad)-এর মাধ্যমে সাবস্ক্রিপশন নিয়ে যেকোনো স্মার্ট ডিভাইস থেকে ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে।
শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ক্রিকেট ভক্তদের জন্যও রয়েছে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা। আফগানিস্তানে ম্যাচটি টিভি ও ডিজিটাল উভয় মাধ্যমেই সম্প্রচার করবে ‘আরিয়ানা টেলিভিশন’ এবং দেশটির জনপ্রিয় ‘এটিসালাত’ অ্যাপ। অন্যদিকে ভারতে খেলাটির ডিজিটাল লাইভ দেখা যাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘ফ্যানকোড’ (FanCode)-এ। পাকিস্তানের দর্শকরা টিভিতে ‘এ স্পোর্টস’ এবং অনলাইনে ‘তামাশা’ অ্যাপের মাধ্যমে খেলা উপভোগ করতে পারবেন।
ক্রিকেটপ্রেমীদের বড় বাজার উত্তর আমেরিকায় টিভি ও ডিজিটাল মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে ‘উইলো টিভি’। অস্ট্রেলিয়ায় ম্যাচটি দেখা যাবে ‘ফক্স স্পোর্টস’-এ। শ্রীলঙ্কার দর্শকরা টিভি ও অনলাইনে চোখ রাখতে পারবেন ‘পিও টিভি’ ও ‘ডায়ালগ’-এর পর্দায়। এছাড়া মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ডিজিটাল স্ট্রিমিং করবে ‘ক্রিকবাজ’। ইউরোপ ও আফ্রিকার অন্যান্য অঞ্চলসহ বিশ্বের বাকি দেশগুলোর জন্য ম্যাচটি সরাসরি দেখা যাবে ‘স্পোর্ট সেন্ট্রাল’ ও ‘স্পোর্ট টিভি’-র অনলাইন প্ল্যাটফর্মে।
আবুধাবির এই একমাত্র টেস্ট ম্যাচটি শেষেই লাল বলের লড়াই থেকে সাদা বলে নামবে উভয় দল। টেস্টের রেশ কাটতে না কাটতেই শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, যেখানে বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে যোগ দেবে জিম্বাবুয়ে। ফলে টেস্ট ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে আসন্ন সীমিত ওভারের সিরিজের আত্মবিশ্বাস ও আবহ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...