Logo Logo

চালুর দুই দিনের মাথায় যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ


Splash Image

জামালপুরে অবস্থিত এ কারখানাটি দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার কারখানা

গ্যাস সংকটে আট মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফেরার দুই দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। কারখানার বয়লারে ত্রুটি দেখা দেওয়ায় বুধবার (৭ অক্টোবর) বিকেল থেকে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে পড়ে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কারখানার উৎপাদন শাখার বিভাগীয় প্রধান ফজলুল হক রতন বিষয়টি নিশ্চিত করেছেন।

কারখানা সূত্রে জানা যায়, গ্যাস সংকটের কারণে গত ১৫ জানুয়ারি থেকে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ ছিল। ২০ সেপ্টেম্বর গ্যাস সরবরাহ শুরু হলেও পর্যাপ্ত চাপ না থাকায় তখন উৎপাদনে যাওয়া সম্ভব হয়নি। পরে গ্যাসের চাপ বাড়লে সোমবার (৫ অক্টোবর) রাতে কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়। এর দুই দিনের মাথায় বুধবার বয়লারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আবার উৎপাদন বন্ধ হয়ে যায়।

কারখানার উৎপাদন শাখার বিভাগীয় প্রধান ফজলুল হক রতন বলেন, “দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানাটি চালু হওয়ায় শুরুতে এক-দুটি যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে। বয়লারের ত্রুটি মেরামতের কাজ চলছে। শুক্রবারের মধ্যে ত্রুটি মেরামত করে উৎপাদন শুরুর চেষ্টা চলছে।”

১৯৯০ সালে প্রতিষ্ঠিত যমুনা সার কারখানায় ১৯৯১ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। কারখানাটির দৈনিক উৎপাদনক্ষমতা ১ হাজার ৭০০ মেট্রিক টন। সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত এ কারখানাটি দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার কারখানা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...