Logo Logo

বীর মুক্তিযোদ্ধা এমরানুর রেজা ও নুরুল ইসলাম কমান্ডারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল


Splash Image

মোঃ খোকন মিয়া, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ এমরানুর রেজা ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কমান্ডারের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১১ অক্টোবর) বাদ আসর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধা ফসিউর রহমান হাসান।

দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা এমরানুর রেজা ও নুরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু বকর সিদ্দিক। এ সময় মহান আল্লাহর দরবারে তাঁর রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানটি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোকবুল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ জাকির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা বাহার চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকি, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রা,বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিনসহ সদর উপজেলার অধীন বিভিন্ন ইউনিটের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত নেতৃবৃন্দরা বীর মুক্তিযোদ্ধা এমরানুর রেজা ও নুরুল ইসলাম কমান্ডারের সুস্থতা কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...