বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।
সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর এবং গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবাসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে গোপালগঞ্জ জেলা পুলিশের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান পরিচালনা, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তর, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক সহযোগিতা কামনা করে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধনে গড়ে উঠুক নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...