Logo Logo

পদ্মা নদীতে অভিযানে দেড় লাখ মিটার জাল জব্দ, ১০ জেলের কারাদণ্ড


Splash Image

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় ইলিশ ধরার প্রায় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেক জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শিবচরের পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাছির উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার এবং শিবচর থানা ও নৌপুলিশের সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একদল জেলে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। খবর পেয়ে টাস্কফোর্সের সদস্যরা নদীর বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে ১০ জেলেকে হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে জব্দ করা প্রায় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া পদ্মা নদীর তীরবর্তী বাজারে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী ইলিশের দোকানগুলো উচ্ছেদ করে প্রশাসন। একই সঙ্গে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে স্থানীয়দের কঠোরভাবে সতর্ক করা হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, ইলিশ ও জাতীয় মৎস্য সম্পদ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। ইলিশ যাতে নিরাপদে পদ্মা নদীতে ডিম ছাড়তে পারে, সে জন্য অভিযান অব্যাহত থাকবে। ২৯ অক্টোবর পর্যন্ত অভয়াশ্রম এলাকায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। আইন অমান্যকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...