বিজ্ঞাপন
বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও বিএসটিআই জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান।
বিএসটিআই গোপালগঞ্জ কার্যালয়ের প্রধান ও উপপরিচালক প্রকৌশলী খালিদ রেজা চৌধুরীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংস্থাটির মেট্রোলজি বিভাগের পরিদর্শক তাসনীম দোহা। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সহকারী পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষসহ স্থানীয় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য উপস্থাপন করেন।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, যেকোনো পণ্য ও সেবার সঠিক মান নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থাসমূহ, শিল্প উদ্যোক্তা এবং সাধারণ ভোক্তাদের মধ্যে সমন্বিত সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলায় উৎপাদিত ও সরবরাহকৃত পণ্য, সেবা এবং ব্যবহৃত প্রযুক্তির ক্ষেত্রে যথাযথ সামঞ্জস্য ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে আন্তর্জাতিক মান অনুসরণে বিএসটিআই ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বাজারে নিম্নমানের ও ভেজাল পণ্যের কেনাবেচা রোধ করে সাধারণ মানুষের কাছে নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্মত পণ্য পৌঁছে দেওয়াই এ দিবসটির মূল লক্ষ্য।
বক্তারা আরও জোর দিয়ে বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, আধুনিক প্রযুক্তিগত উদ্ভাবন এবং পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিতকরণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ত্বরান্বিত করতে বিএসটিআই-কে আগামী দিনেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
উক্ত আলোচনা সভায় গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন শিল্প উদ্যোক্তা, বেকারি মালিক, ব্যবসায়ী সংগঠন এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...