বিজ্ঞাপন
রোববার (১৮ অক্টোবর) রাত দেড়টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শস্যবোঝাই ট্রাকটি পুলিশের একটি চেকপোস্ট ও ব্যারিকেড ভেঙে মন্দিরের বাইরে জড়ো হওয়া ভক্তদের ওপর উঠে যায়। পরে ট্রাকটি মন্দিরের বাইরের দেয়াল ও প্রধান গেটে ধাক্কা দেয়। এতে মন্দিরের বাইরের বিভিন্ন অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
গালিওরের এসএসপি ধর্মবীর সিং জানান, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে চিন্নরের দিক থেকে আসা ট্রাকটি রাস্তার একটি নিচু অংশে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর সেটি পুলিশের ব্যারিকেড ভেঙে মন্দিরের বাইরে থাকা ভক্তদের চাপা দেয় এবং শেষ পর্যন্ত মন্দিরের বাইরের দেয়াল ও গেটে গিয়ে আঘাত করে।
দুর্ঘটনায় মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদেরসহ আহত অন্যদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসএসপি ধর্মবীর সিং আরও জানান, ট্রাকের ধাক্কায় আহত মোট ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ১২ জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর। অন্যরা তুলনামূলকভাবে সামান্য আঘাত পেয়েছেন।
আকস্মিক ও ভয়াবহ এ দুর্ঘটনার পর মন্দির এলাকায় মুহূর্তেই নেমে আসে শোক ও আতঙ্ক। সৃষ্টি হয় বিশৃঙ্খল ও হৃদয়বিদারক পরিস্থিতির।
পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই মন্দিরের ভক্ত ছিলেন। তারা বড় একটি দল নিয়ে শীতলা মাতা মন্দিরের উদ্দেশে সেখানে এসেছিলেন।
সূত্র: এনডিটিভি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...