Logo Logo

বাকেরগঞ্জে উৎসবের আমেজে শেষ হল শারদীয় দুর্গাপূজা

নারীদের সিদুর খেলা ও শিশুদের মনোমুগ্ধকর নৃত্যে মন্দির প্রাঙ্গন ছিল আনন্দ মুখর "


Splash Image

বরিশাল সংবাদ দাতাঃ বাকেরগঞ্জে উৎসবের আমেজে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমী।


বিজ্ঞাপন


নারীদের সিদুর খেলা ও শিশুদের মনোমুগ্ধকর নৃত্যের তালে পূজা মন্ডপগুলো ছিল উৎসব মুখর।

এ বছর বাকেরগঞ্জ উপজেলায় মোট ৭৬টি দুর্গাপূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫২টি মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে এবং ২৪ টি মন্দিরের প্রতিমা সংরক্ষণ আছে।

উপজেলার সকল দুর্গা মন্দিরে পূজার শুরু থেকে শেষ দিন পর্যন্ত প্রশাসনের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্হা ছিল।

এছাড়াও দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ও আনন্দঘন পরিবেশে উৎসবকে নির্বিঘ্ন করতে সংসদ সদস্য আবুল হোসেন খান সহ স্হানীয় বলেন বিএনপির নেতৃবৃন্দ সার্বক্ষণিক বিভিন্ন মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের পূজার শুভেচ্ছা বিনিময় করেন।

শান্তিপূর্ণভাবে পূজা উৎযাপন করায় আইন শৃঙ্খলা সার্বিক বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, উপজেলার ৭৬টি পূজা মন্ডপে নিরাপত্তা রক্ষায় প্রশাসনের জিরো টলারেন্স নীতি ছিল।

তিনি বলেন, সকল ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনই প্রমাণ করে আমাদের সম্প্রীতি কত দৃঢ়। প্রশাসন ও স্হানীয় জনগন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলের সম্মিলিত সহোযোগিতায় কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তি পূর্ণভাবে আনন্দ উল্লাসে শারদীয় দুর্গাপূজা সমাপ্ত হয়েছে।

সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বাংলাদেশ চিরকালই ধর্মীয় সম্প্রীতির দেশ। এদেশের মানুষ সব সময় ধর্মীয় সহাবস্থানে বিশ্বাসী।

তিনি বলেন, আমরা এমন একটি নিরাপদ, বৈষম্যহীন সমাজ গঠনে বদ্ধপরিকর, যেখানে প্রতিটি নাগরিক তার ধর্মীয় আচার,অনুষ্ঠান স্বাধীন ভাবে নিরাপদে পালন করতে পারবে।

আবুল হোসেন খান বলেন, এদেশে আমরা সবাই বাঙালী,এখানে সব ধর্মের উৎসবে সবাই আনন্দ ভাগাভাগি করে। এখানে ধর্মীয় ও সামাজিক উৎসবগুলোতে সবার অংশ গ্রহণই প্রমাণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন কত মজবুত। তিনি বলেন, বাকেরগঞ্জের মানুষ বরাবরের মতো এবারও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত দেখিয়েছে।

বাকেরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর চন্দ্র শীল বলেন, এ বছর মোট ৭৬টি পূজা মন্ডপের মধ্যে ৫২টি মন্দিরের প্রতীমা বিসর্জন দেওয়া হয়েছে এবং বাকী ২৪ টি মন্দিরের প্রতীমা সংরক্ষণ আছে।

তিনি বলেন উপজেলায় সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত আনন্দঘন ও উৎসব মুখ পরিবেশে দুর্গাপূজা উৎযাপন করেছে এবং প্রতি বছরের ন্যায় বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়েছে। প্রশাসনের কঠোর নিরাপত্তা ও সংসদ সদস্যের নিয়মিত পুজা মন্ডপ পরিদর্শন আমাদের সনাতনীদের দারুণ ভাবে অনুপ্রানিত করেছে।

বাকেরগঞ্জ কৈলাশ পূজা মন্ডপের সভাপতি অধ্যাপক বিপ্লব মিত্র বলেন, সবার সম্মিলিত অংশগ্রহন ও সহোযোগিতায় পূজার আনন্দ বেশ জমজমাট ছিল।

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন-সাধারণ সম্পাদক ও বাকেরগঞ্জ দেবালয় পূজা মন্ডপের সভাপতি পঙ্কজ দাস বলেন, প্রশাসনের কঠোর তদারকি, সিসিটিভি ক্যামেরার কঠোর নজরদারী, স্হানীয় বিএনপির নেতৃবৃন্দের সার্বক্ষণিক পরিদর্শন এবারের শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর ছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...