Logo Logo

আজও অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে নেই যানজট


Splash Image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের ছুটির প্রভাবে অনেকটাই ফাঁকা হয়ে গেছে চিরচেনা যানজটের নগরী ঢাকা। পূজার উৎসব শেষ হয়েছে গতকাল, শহরের রাস্তায় প্রতিদিনের মতো নেই সারি সারি গণপরিবহন। নেই কর্মজীবী মানুষের চিরচেনা ব্যস্ততাও। আর এতেই চিরচেনা রূপ হারিয়ে রাজধানী এখন অনেকটাই শান্ত ও ভিন্ন আমেজে রূপ নিয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন সড়ক সরেজমিনে ঘুরে এমন চিত্র লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকার মোহাম্মদপুর থেকে শুরু করে ধানমন্ডি, সিটি কলেজ, নিউ মার্কেট, শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে সংসদ ভবন রোডের মতো ব্যস্ত সড়কেও নির্বিঘ্নে চলাচল করছে সব ধরনের যানবাহন। এসব সড়ক দিয়ে যাতায়াত করতে যেখানে স্বাভাবিক সময়ে ঘণ্টার পর ঘণ্টা লাগত, সেখানে এখন গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে অর্ধেকেরও কম। সরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও কিছু ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকটাই ফাঁকা হয়ে গেছে চিরচেনা যানজটের এলাকাগুলো। প্রতিদিনের মতো রাস্তায় নেই সারি সারি গণপরিবহনের লাইন। বাসগুলো অনেকটাই ফাঁকা দেখা গেছে। যাত্রীর চাপ ছিল না কোনো পরিবহনে।

ধানমন্ডি ১৫ নম্বর বাস স্টেশনের পাশে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন রিকশাচালক মনতাজ উদ্দিন। তিনি বলেন, গতকাল মাত্র ২০ মিনিটে শাহবাগ থেকে বেড়িবাঁধ এলাকায় পৌঁছেছি। রাস্তাঘাটে যানবাহনের চাপ একেবারেই কম ছিল। আজ সকালেও ঢাকার সড়কগুলো অনেকটাই ফাঁকা দেখা গেছে। সাধারণত এই সময়ে সড়কে যানবাহনের চাপ থাকে, বিভিন্ন মোড়ে যানজট সৃষ্টি হয় এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে দীর্ঘ সময় লাগে। কিন্তু গতকাল ও আজ সড়কে যানবাহন কম থাকায় সহজেই গন্তব্যে পৌঁছানো যাচ্ছে।

cdn.dhakapost.comতিনি আরও বলেন, সড়কে যানবাহনের পাশাপাশি, যাত্রীর সংখ্যাও কম। রিকশাচালকদের যাত্রী পেতে অপেক্ষা করতে হচ্ছে। কেউ কেউ যাত্রী পেলেও অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেও যাত্রী পাচ্ছেন না। এতে তাদের আয়ও কমে যাচ্ছে।

সাত মসজিদ সড়কের রজনীগন্ধার বাসচালক নাঈম হাসান বলেন, পূজার ছুটির কারণে ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে। পাঁচদিনের ছুটির কারণে হিন্দু মুসলিম সবাই বাড়িতে চলে গেছে। যার কারণে যাত্রী খুবই কম। আগামী রোববার পর্যন্ত সড়কে এমন পরিস্থিতি থাকতে পারে বলে মনে হচ্ছে। যাত্রী কম থাকায় অনেকেই প্রত্যাশা অনুযায়ী আয় করতে পারছেন না বলে জানান তিনি।

ফার্মগেট ওভার ব্রিজে চলাচল করা পথযাত্রী রবিউল আলম বলেন, ঈদের ছুটির সময় এমন ফাঁকা পাওয়া যায়। এবার পূজার সময়ও দীর্ঘ ছুটির কারণে অনেকে গ্রামে চলে গেছে। দীর্ঘ ছুটি না হলে, ঢাকা শহর এমন ফাঁকা দৃশ্য দেখা যায় না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...