বিজ্ঞাপন
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজাপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সিনিয়র সহসভাপতি ও মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ঝালকাঠি জেলা সভাপতি শাহ মাহমুদ কবির, মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ শামিম, রাজাপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের রাজাপুর উপজেলা সদস্য এমদাদুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের রাজাপুর উপজেলা সভাপতি মো. শহিদুল ইসলাম চৌধুরী, সহসভাপতি মো. ছিলল্লুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. সাইফুল ইসলামসহ মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা।
মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ৪ নভেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। অথচ তাঁকে হয়রানি করতে তদন্ত কমিটি গঠন ও নোটিশ দেওয়ার মাধ্যমে আন্দোলনের কণ্ঠরোধের অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড স্বাধীনভাবে মতপ্রকাশ ও শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে বাধা সৃষ্টি করছে।
বক্তারা অবিলম্বে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর হয়রানি বন্ধ, তাঁর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার এবং শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে কথা বলার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ঝালকাঠি জেলা সভাপতি শাহ মাহমুদ কবির, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও নোটিশ প্রদানের মাধ্যমে হয়রানি করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে তাঁর হয়রানি বন্ধ এবং তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার করতে হবে। শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে।”
মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ শামিম বলেন, “আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই আন্দোলন শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। কোনো ব্যক্তিকে হয়রানি করে কিংবা তদন্তের নামে চাপ সৃষ্টি করে এই আন্দোলন দমিয়ে রাখা যাবে না। আমরা অবিলম্বে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”
রাজাপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুর রহমান বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাঁদের ন্যায্য দাবি নিয়ে কথা বলার কারণে কাউকে হয়রানি করা গ্রহণযোগ্য নয়। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। শিক্ষকদের অধিকার আদায়ের আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকব।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...