Logo Logo

যে কোনোভাবে চায় নেতানিয়াহুর পতন

আরবদের সঙ্গে জোট করে সরকার গঠনের দাবিতে রাস্তায় নামল ইসরায়েলিরা


Splash Image

যুদ্ধাপরাধে অভিযুক্ত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর সঙ্গে জোট করে সরকার গঠনে বিরোধী দলগুলোকে চাপ দিতে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি। গতকাল শনিবার (৩১ অক্টোবর) রাতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে এ বিক্ষোভ হয়।


বিজ্ঞাপন


এ সময় বিক্ষোভকারীরা গাদি আইজেনকোতের নেতৃত্বাধীন বিরোধী জোটের উদ্দেশ্যে বলেন, নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরবদের আসনসহ তাদের সামনে ৬৭টি আসন রয়েছে।

গত ২৭ অক্টোবর ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচন হয়। ওই নির্বাচনে আরব দলগুলো রেকর্ড ১৯টি আসন পায়। এরফলে এখন ইসরায়েলের নতুন সরকার গঠনের ক্ষেত্রে তারা কিংমেকার হিসেবে পরিণত হয়েছে। তারা যাকে সমর্থন দেবে তারাই এখন সেখানে সরকার গঠন করতে পারবে।

তবে নির্বাচনের আগে গাদি আইজেনকোত জানিয়েছিলেন, আরবদের সঙ্গে তিনি কোনো জোট করবেন না। তবে নির্বাচনের পর এখন আরবদের সঙ্গে হাত মেলাতে তার ওপর চাপ বাড়ছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আরব-ইসরায়েলি সরকার গঠনের জন্য তেলআবিবে যে বিক্ষোভ হয়েছে সেখানকার পরিবেশ বেশ ইমোশনাল ছিল। তারা সত্যিকার অর্থে নেতানিয়াহুকে সরকার প্রধান থেকে হটাতে চান। তারা মত প্রকাশ করেন, আইজেনকোত এবং অন্যান্য বিরোধী দলগুলোকে তাদের কথা শুনতে হবে।

আরবদের সঙ্গে জোট করা নিয়ে ইহুদি ইসরায়েলিরা যখন বিক্ষোভ করছিলেন; তখন নেতানিয়াহুর উগ্রডানপন্থি জোটের সমর্থকরাও রাস্তায় নেমেছিলেন। তারা স্লোগান দেন ‘সন্ত্রাসীদের’ সঙ্গে জোট করে ইসরায়েলে কোনো সরকার গঠন করতে দেওয়া হবে না।ইসরায়েলের নেসেটে আসন রয়েছে ১২০টি। কোনো দল বা জোট সরকার গঠন করতে চাইলে তাদের অন্তত ৬১টি আসনে জিততে হবে। তবে এই ম্যাজিক ফিগার কেউ পায়নি। তবে বিরোধী নেতা আইজেনকোত যদি আরবদের সঙ্গে জোট করেন তাহলে তারা খুব সহজে সরকার গঠন করতে পারবেন।

সূত্র: আলজাজিরা

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...