Logo Logo

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন


Splash Image

পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে নড়াইলে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নড়াইল জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল ইউনিট কমান্ডের আহ্বায়ক মোঃ সাহিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হক, সদস্য সচিব মীর মোখতার আলী, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন ও সাইফুর রহমান হিলু প্রমুখ।

বক্তারা বলেন, পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান তাঁরা।

মানববন্ধন শেষে বীর মুক্তিযোদ্ধারা নড়াইল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...