Logo Logo

ইতিহাস গড়ে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ছয়ে আফগানিস্তান


Splash Image

আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের রূপকথার মতো পথচলায় যোগ হলো আরেকটি সোনালি অধ্যায়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হালনাগাদ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে নিজেদের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ষষ্ঠ স্থানে উঠে এসেছে আফগানিস্তান। ২০০৯ সালে প্রথম ওয়ানডে খেলা যুদ্ধবিধ্বস্ত এই দেশটি মাত্র ১৭ বছরের ব্যবধানে বৈশ্বিক ক্রিকেটের পরাশক্তিদের কাতারে নিজেদের অবস্থান সুসংহত করল।


বিজ্ঞাপন


আইসিসির প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, আফগানিস্তান ও শ্রীলঙ্কা উভয়ের রেটিং পয়েন্টই সমান ৯৪। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন লঙ্কানদের সরিয়ে ছয় নম্বর জায়গাটি দখল করে নিয়েছে হাশমতউল্লাহ শাহিদির দল। তিন সংস্করণ মিলিয়ে এটিই আফগানদের ইতিহাসের সেরা অবস্থান। এর আগে টি-টোয়েন্টিতে তাদের সর্বোচ্চ অবস্থান ছিল সাত এবং টেস্টে নয়।

আফগানদের এই ঐতিহাসিক অগ্রযাত্রায় পেছনে পড়েছে ওয়ানডের সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়ন—শ্রীলঙ্কা (সপ্তম), ইংল্যান্ড (অষ্টম) ও ওয়েস্ট ইন্ডিজ (দশম)। এই তালিকায় বাংলাদেশ দলের অবস্থান নবম স্থানে। অন্যদিকে, তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে ভারত এবং দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের চেয়ে দলটি এগিয়ে আছে ৬ রেটিং পয়েন্টে।

আফগানিস্তানের এই উত্থান কোনো আকস্মিক চমক নয়, বরং মাঠে ধারাবাহিক পারফরম্যান্সের ফসল। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো হেভিওয়েট দলকে হারিয়ে নিজেদের সক্ষমতার জানান দিয়েছিল তারা। এ পর্যন্ত খেলা ১৯১টি ওয়ানডের মধ্যে ৯৬টিতেই জয় পেয়েছে দলটি। সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে ৪–০ ব্যবধানে সিরিজ জয়ের পাশাপাশি বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে র‍্যাঙ্কিংয়ের এই বড় লাফ নিশ্চিত করেছে আফগানরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...