বিজ্ঞাপন
সোমবার (২ নভেম্বর) নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন জানালে বিচারক তা নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চাটখিল থানা পুলিশের উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ মুসলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগারে প্রেরিত মোতাহের হোসেন মোতা চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের বাসিন্দা।
আহত সাংবাদিক মো. সাইফুল ইসলাম রিয়াদ স্থানীয় সংবাদমাধ্যম ‘নোয়াখালীর বার্তা’র সম্পাদক, ‘ঢাকা টাইমস’-এর চাটখিল উপজেলা প্রতিনিধি এবং চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে সাংবাদিক রিয়াদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গত রোববার বিকেলে চাটখিল উপজেলা পরিষদ এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত উক্ত সমাবেশ থেকে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জোর দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের আফসার উদ্দিন পাটোয়ারী বাড়িসংলগ্ন মোতার দোকানে মসজিদের দানবাক্সের টাকা চুরির ঘটনার তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ। সেখানে তথ্য জানতে চাওয়াকে কেন্দ্র করে তাঁর ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়।
এ ঘটনায় মোতাহের হোসেন মোতা, তাঁর দুই ছেলে প্রান্ত ও ফাহিমসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে চাটখিল থানায় একটি মামলা দায়ের করা হয়।
প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...