Logo Logo

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন


Splash Image

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফিরোজ খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান, যুগ্ম আহ্বায়ক শেখ বোরহান উদ্দিন, সদস্য সচিব শেখ আকবর হোসেন ও আলমগীর হোসেনসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করা একজন বীর মুক্তিযোদ্ধার মরদেহের প্রতি এমন অসম্মান এবং জানাজা ও দাফনে বাধা প্রদান অত্যন্ত লজ্জাজনক ও অপরাধমূলক কাজ। অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তাঁরা। অন্যথায় আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

উল্লেখ্য, সম্প্রতি পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফন সম্পন্ন করার সময় বাধা সৃষ্টির ঘটনা ঘটে, যা দেশজুড়ে মুক্তিযোদ্ধাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে উক্ত ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...