Logo Logo

নকলায় মাদকসহ বিএনপি সভাপতির ছেলে আটক


Splash Image

শেরপুরের নকলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মো. রানা মিয়া (৩৪) নামে এক যুবককে মাদকদ্রব্যসহ আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


বুধবার (৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌড়দ্বার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই তারিকুল, এসআই এমদাদ ও এসআই মামুনসহ পুলিশের একটি দল অংশ নেয়।

আটক রানা মিয়া উপজেলার ৪ নম্বর গৌড়দ্বার ইউনিয়নের ছাতুগাঁও গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের ছেলে এবং একই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলামের ভাতিজা বলে জানা গেছে।

এ বিষয়ে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গৌড়দ্বার বাজার এলাকায় অভিযান চালিয়ে রানা মিয়া নামে এক যুবককে মাদকদ্রব্যসহ আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...