Logo Logo

গোপালগঞ্জে নানা কর্মসূচীতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত


Splash Image

গোপালগঞ্জে যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি জেলা বিএনপি পৃথকভাবে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।


বিজ্ঞাপন


দিনের সূচনালগ্নে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর সূচনা হয়। সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক ফিরোজ খান, যুগ্ম আহ্বায়ক শেখ বোরহান উদ্দিন, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আহ্বায়ক ডা. জীবিতেশ বিশ্বাস, জেলা আনসার কমান্ডার এস.এম রায়হান জিলানী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ।

পরবর্তীতে সকাল সাড়ে ১১টায় জেলা স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া বেলা ২টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী এসব বর্ণাঢ্য কর্মসূচীর মধ্য দিয়েই জেলায় দিবসটি উদযাপিত হয়।

এদিকে, দিবসটি উপলক্ষে বিকেলে জেলা বিএনপির পক্ষ থেকে গোপালগঞ্জ পৌরপার্কের উন্মুক্ত মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...