বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণ প্রচার, আলোচনা সভা এবং বর্ণাঢ্য শোভাযাত্রা।
এ উপলক্ষে জেলা শহরের পৌর বাজার এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহায়েল পারভেজ এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। এদিন সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। পরবর্তী সময়ে সিপাহি-জনতা তাঁকে বরণ করে নেন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের অনেক নেতা থাকলেও তাঁদের কেউ স্বাধীনতার ঘোষণা দেওয়ার সাহস পাননি। তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
অধ্যাপক আমিনুল ইসলাম ৭ নভেম্বরের চেতনা ধারণ করে দলকে আরও সুসংগঠিত করার পাশাপাশি দেশের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভার আগে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...