Logo Logo

শিক্ষার মান ও আবাসিক পরিবেশ উন্নয়নে মনোহরদীতে অভিভাবকদের সঙ্গে মতবিনিময়


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকায় অবস্থিত জাকির হোসেন আদর্শ বিদ্যানিকেতন ও খিদিরপুর কিন্ডারগার্টেন এর যৌথ আয়োজনে আবাসিক শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (৬ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় অভিভাবকরা আবাসিক ব্যবস্থাপনা, শিক্ষার মান, পড়াশোনার পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সভায় অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জাকির হোসেন খোকা। তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, সুশৃঙ্খল আবাসিক পরিবেশ ও সার্বিক উন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষের প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি এ কার্যক্রম সফল করতে অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় হোস্টেল সুপার মাসুদ রানা, আবাসিক শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...