Logo Logo

বিলাইছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা


Splash Image

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালন করা হয়েছে।


বিজ্ঞাপন


৭ নভেম্বর (শনিবার) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম ফকির, সাধারণ সম্পাদক ও এমপি প্রতিনিধি জাফর আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: নূর উদ্দিন, বিলাইছড়ি থানার উপ-পরিদর্শক আলাউদ্দিন এবং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মো. রেজাউল করিম।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়ার সঞ্চালনায় বক্তারা বলেন, ১৯৭৫ সালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, বর্তমানেও দেশ যেন সে একই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা আরও বলেন, দেশের বিরুদ্ধে যত অপশক্তি ও দুর্বৃত্ত রয়েছে, তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মধ্য দিয়ে পরবর্তী সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা ও মানুষের বাক্‌স্বাধীনতা নিশ্চিত করার প্রচেষ্টা নেওয়া হয়। পাশাপাশি কৃষি, অর্থনৈতিক উন্নয়ন এবং দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এ আন্দোলনে দেশের সকল মানুষের কমবেশি অবদান রয়েছে।

বক্তারা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতির চেতনা কেবল দিবস উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়। জাতীয় সংকট মোকাবেলা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই চেতনা ধারণ করে এগিয়ে আসতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...