বিজ্ঞাপন
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ জানান, মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ করা জরুরি। বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনা কমাতে চালকদের হেলমেট পরিধান, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির হালনাগাদ কাগজপত্র নিশ্চিত করতে এ ধরনের কঠোর তদারকি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মহাসড়কে দ্রুতগতির মোটরসাইকেল ও অনিবন্ধিত যানবাহনের সংখ্যা বাড়ায় ঝুঁকি তৈরি হচ্ছে। নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে সাধারণ চালকদের ট্রাফিক আইন মেনে চলা এবং বৈধ কাগজপত্র সঙ্গে নিয়ে সতর্কতার সাথে যান চলাচলের জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...