Logo Logo

চাকরির মেয়াদ বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে পিরোজপুরে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন


Splash Image

চাকরির মেয়াদ বৃদ্ধি, চাকরির নিশ্চয়তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ চার দফা দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) কর্মকর্তা-কর্মচারীরা।


বিজ্ঞাপন


রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এসডিএফ পিরোজপুর জেলা কার্যালয়ের সামনে এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে আরইএলআই প্রকল্পসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন ক্লাস্টার অফিসার ও পিরোজপুর জেলা সমন্বয়ক মো. আমিনুল ইসলাম, ক্লাস্টার অফিসার মো. জহির খান এবং ডাটা এন্ট্রি অপারেটর মো. কামরুজ্জামান টিপুসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, এসডিএফের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। নিজেদের শ্রম ও মেধা দিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিলেও বর্তমানে তাঁদের চাকরির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। ফলে কর্মীদের পাশাপাশি তাঁদের পরিবার-পরিজনও চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

বক্তারা আরও স্পষ্ট করেন যে, তাঁরা কোনো করুণা চান না, বরং নিজেদের ন্যায্য অধিকার ও চাকরির স্থায়ী নিশ্চয়তা চান। তাঁদের চার দফা দাবির মধ্যে রয়েছে— আগামী ২৮ নভেম্বর ২০২৬-এর মধ্যে চাকরির মেয়াদ বৃদ্ধি নিশ্চিত করা, আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক হয়রানি ও চাকরিচ্যুতি বন্ধ করা, নতুন প্রকল্পের বরাদ্দ নিশ্চিত করে বর্তমানে কর্মরত এবং প্রকল্প থেকে বাদ পড়া (ফেইজ আউট) রিলাই ও ফ্যাসিলিটি স্টাফদের কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ প্রদান। এ ছাড়া দাবিগুলো বাস্তবায়ন না হলে এসডিএফের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের হুশিয়ারিও দেন তারা।

এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়কারী মো. আমিনুল ইসলাম ও জহির মাহমুদ খান বলেন, এই আন্দোলন কোনো ব্যক্তিগত স্বার্থের নয়; এটি হাজারো কর্মকর্তা-কর্মচারীর কর্মজীবন ও পরিবারের নিরাপত্তা রক্ষার আন্দোলন। তাঁরা প্রতিষ্ঠানের বিরোধিতা করছেন না, বরং প্রতিষ্ঠানের সঙ্গে থেকেই কর্মীদের ন্যায্য অধিকার ও সম্মানজনক ভবিষ্যৎ নিশ্চিত করতে চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা।

সবশেষে, এসডিএফের হাজারো কর্মকর্তা-কর্মচারীর কর্মজীবন ও তাদের পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...