Logo Logo

শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ


Splash Image

মাদারীপুরের শিবচরে স্কুলশিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সাউথ বেঙ্গল ইয়ুথ ক্লাব।


বিজ্ঞাপন


রোববার (৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার উৎরাইল প্রি-ক্যাডেট স্কুল ক্যাম্পাসে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

চিকিৎসা ক্যাম্পে পাঁচজন চিকিৎসক শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ডেন্টাল ও মেডিসিন বিষয়ে চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় প্রায় ২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের ঔষধ বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন মীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বদরুল আলম চৌধুরী।

সাউথ বেঙ্গল ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজা বলেন, ২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের এ চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় ২০০ রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সংগঠনের এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেন, কিন্ডারগার্টেনের শিশু শিক্ষার্থীদের জন্য ডেন্টাল চিকিৎসার এমন উদ্যোগ গ্রহণ করায় সাউথ বেঙ্গল ইয়ুথ ক্লাবকে সাধুবাদ জানাই। তৃণমূল পর্যায়ে এ ধরনের মানবিক কার্যক্রম আরও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাউথ বেঙ্গল ইয়ুথ ক্লাবের স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...