Logo Logo

নড়াইলে ছাত্রলীগ নেতা সবুজ শিকদারের দল ত্যাগের ঘোষণা


Splash Image

শারীরিক অসুস্থতা ও মায়ের মৃত্যুর কারণ উল্লেখ করে নড়াইল জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক পদসহ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠনের রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগ ও অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ সবুজ শিকদার। এখন থেকে তিনি সাধারণ জীবনযাপন করতে চান বলেও জানিয়েছেন।


বিজ্ঞাপন


রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে নড়াইলের আউড়িয়া এলাকায় তিনি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। সবুজ শিকদার জেলার সীমাখালী এলাকার মোহাম্মদ আলমগীর শিকদারের ছেলে। তিনি পেশায় একজন সাধারণ ব্যবসায়ী।

পদত্যাগের ঘোষণায় সবুজ শিকদার জানান, শারীরিক অসুস্থতা ও মায়ের মৃত্যুর কারণে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে একজন সাধারণ নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রচলিত আইন-কানুন মেনে চলবেন এবং রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেন তিনি।

তিনি আরও জানান, অতীতে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বিরোধী দলের নেতাকর্মীদের সঙ্গে কখনো শত্রুতাপূর্ণ সম্পর্ক রাখেননি। বরং সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন।

সবশেষে তিনি জানান, রাজনৈতিক পরিচয়ের বাইরে থেকে একজন সাধারণ নাগরিক হিসেবে শান্তিপূর্ণ ও স্বাভাবিক জীবনযাপন করতে চান। এ ঘোষণার মধ্য দিয়ে ছাত্রলীগের পদসহ আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার কথা জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...