বিজ্ঞাপন
সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সুবর্ণখালী কামারবাড়ী থেকে সাড়াতলা রোডের সুবর্ণখালী তিন রাস্তার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ডাবলু উপজেলার সুবর্ণখালী গ্রামের আবুল হোসেনের ছেলে এবং আহত মেহেদী হাসান রিফাত একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সুবর্ণখালী এলাকায় একটি ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক ডাবলু ও পেছনে থাকা আরোহী রিফাত ছিটকে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার সাকিব পরীক্ষা-নিরীক্ষা শেষে মোটরসাইকেল চালক ডাবলুকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত রিফাত বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...