বিজ্ঞাপন
সোমবার (০৯ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসাইন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম এবং Economics Excellence Center-এর মডারেটর হাসানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন EEC-এর সভাপতি মো. আবু সাঈদ।
সেমিনারে মূল প্রবন্ধ বা কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমার। তিনি ২০২৬ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী গবেষণা ও এর তাত্ত্বিক ও ব্যবহারিক তাৎপর্য অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেন। নোবেল বিজয়ী কাজের পেছনের প্রেক্ষাপট এবং অর্থনীতির আধুনিক ধারায় এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অর্থনীতি বিভাগের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...