Logo Logo

নড়াইলের লোহাগড়ায় ভবনের ছাদ থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার


Splash Image

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা এলাকার মোল্যার মাঠের পাশের একটি একতলা ভবনের ছাদ থেকে আজিবর শেখ (৩৫) নামের এক ভ্যানচালকের হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে স্থানীয় ভাড়াটিয়ারা ছাদের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

নিহত আজিবর শেখ উপজেলার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন এবং ভ্যানে করে বিভিন্ন দোকানে কাঠ সরবরাহ করতেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর থেকেই আজিবর নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১টার দিকে গ্রামের লোকজন মোল্যার মাঠ এলাকা থেকে তার ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। তবে সে সময়ও তার কোনো সন্ধান মেলেনি। পরিবারের সদস্যরা সারাদিন ও রাতে বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও তাকে পাননি। অবশেষে মঙ্গলবার সকালে ওই এলাকার গিরি বেগমের একতলা বাড়ির ছাদে হাত বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই চাঞ্চল্যকর মৃত্যুর নেপথ্য কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...