বিজ্ঞাপন
বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির শক্তি প্রকল্পের আওতায় উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের ২৫ জন নারী-পুরুষ এতে অংশ নেন। সোম ও মঙ্গলবার এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে কৃষিকাজে আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তার গুরুত্ব, দুর্যোগের আগে, চলাকালে ও পরবর্তী সময়ে করণীয়, বৃষ্টির পানি সংরক্ষণ এবং সেচ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে সৃষ্ট সমস্যা ও এর প্রভাব নিয়ে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময় করা হয়। স্থানীয় পর্যায়ে এসব ঝুঁকি মোকাবিলায় অভিযোজন কৌশল সম্পর্কেও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষির উপযোগী পদ্ধতি, জলবায়ু-স্মার্ট চাষাবাদ, দুর্যোগসহনশীল প্রযুক্তি এবং পরিবেশবান্ধব কৃষি কৌশল তুলে ধরা হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে ছিল ব্যবহারিক প্রদর্শনী ও হাতে-কলমে অনুশীলন।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্র দাস এবং পদ্মা সিসিআরসির সভাপতি আবদুর রহিম।
আয়োজকদের মতে, এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের জলবায়ু-স্মার্ট কৃষি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জীবিকার সক্ষমতা জোরদার এবং টেকসই কৃষিচর্চায় উদ্বুদ্ধ করা। পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে আয়বর্ধন ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে উৎসাহিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...