Logo Logo

রাজধানীতে বাসচাপায় ২ নারী নিহত


Splash Image

রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলীর পর্বত এলাকার কল্যাণপুরগামী অংশে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ‘চাঁদনী ট্রাভেলস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই নারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম বা বিস্তারিত পরিচয় জানা যায়নি। দারুসসালাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

দারুসসালাম থানার ডিউটি অফিসার এসআই তামান্না গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...