বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজৈর পৌর এলাকার নরারকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মন্টু বেপারী ওই গ্রামের খলিল বেপারীর ছোট ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের পর নরারকান্দি গ্রামের চুন্নু বেপারীর স্ত্রী তাঁর বাড়ির উঠানের সামনে থাকা আমগাছের ডাল কাটার জন্য মন্টুকে ডাকেন। পরে মন্টু গাছটির কয়েকটি ডাল কাটেন। একপর্যায়ে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে সংযুক্ত একটি ডাল কাটতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের বড় ভাই টিপু বেপারী বলেন, ‘আমার ভাইকে ডেকে নিয়ে তাঁরা এই কাজ করিয়েছেন। আমার ভাই আর নেই।’ তিনি জানান, তাঁর ভাই মন্টু পেশায় রংমিস্ত্রি ছিলেন।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুহাম্মদ আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...