বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত শামছুর রহমান টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে এবং বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার সঙ্গে গ্রেপ্তার হওয়া ছেলে শিহাবুর রহমান শিহাব (৩২) বসুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শামছুর রহমান টিপু ও তার ছেলে নিজ বাড়িতে আত্মগোপনে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থানের বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। পরবর্তীতে ওই বাড়িতে অভিযান চালিয়ে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ওবায়দুল কাদেরের নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জেও নজরদারি বাড়িয়েছে পুলিশ।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...