ছবি : সংগৃহীত
বিজ্ঞাপন
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী শুক্রবার বিকেলে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় সুনির্দিষ্টভাবে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও দেড় থেকে দুই হাজার জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে দেখানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি চৌরাস্তায় সংঘবদ্ধ হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। পরবর্তীতে যুবলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের সঙ্গে যোগ দিয়ে বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে তারা জনসাধারণের চলাচলের রাস্তা অবরোধ করে এবং গোপালগঞ্জ পুলিশ লাইন্স থেকে আসা পুলিশ অফিসার ও ফোর্সদের বহনকারী একটি সরকারি গাড়ির পথরোধ করে। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে গাড়িটিতে অতর্কিত হামলা চালায় এবং জানালার সব কাচ ভেঙে ফেলে। পুলিশের পক্ষ থেকে তাদের বারবার ছত্রভঙ্গ হয়ে যাওয়ার অনুরোধ করা হলেও তা উপেক্ষা করে তারা উগ্র আচরণ অব্যাহত রাখে। এক পর্যায়ে তারা পেট্রোল ঢেলে আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের পুলিশের ওই গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
ভয়াবহ এই হামলার সময় গাড়ির চালক কনস্টেবল মো. আলামিনকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তায় ফেলে রাখে হামলাকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সরকারি সম্পদ ও আত্মরক্ষার্থে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট, ৫ রাউন্ড টিয়ার শেল এবং ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশে নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বেআইনিভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাস্তা অবরোধ করে। তারা সরকারি কাজে বাধা প্রদানসহ পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে আঘাত এবং রাষ্ট্রীয় সম্পত্তির ব্যাপক ক্ষতিসাধন করে। একইসঙ্গে জনমনে আতঙ্ক সৃষ্টি, মিথ্যা তথ্য প্রচার এবং সরকারবিরোধী স্লোগান দিয়ে দেশের অখন্ডতা, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছিল হামলাকারীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...