বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী নলছিটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান ও সদস্য সচিব সাইদুল ইসলাম রনির নেতৃত্বে মিছিলটি নলছিটির জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। পরে নলছিটি ফেরিঘাট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সদস্য সচিব সাইদুল ইসলাম রনি, নলছিটি উপজেলা ছাত্রদল নেতা আবিদ হাসান, সাব্বির আহম্মেদ, রাকিব গাজী, ফয়সাল আহম্মেদ ও রাতুল গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা দপদপিয়া ইউনিয়নে ছাত্রলীগের নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানান। তাঁরা বলেন, দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজ মোল্লাকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। ঝালকাঠি জেলার কোথাও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা দেখা গেলে ছাত্রদল তা কঠোরভাবে প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে প্রতিহত করতে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় রয়েছেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম বন্ধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করার দাবি জানান তাঁরা। এ কর্মসূচিতে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুবিনুল ইসলাম সাদ্দামসহ নলছিটি উপজেলা, পৌরসভা ও বিভিন্ন কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...