Logo Logo

ববির ফুটবল দলের তালিকায় বিভাগের নামে ‘মোঃ’, সমালোচনার ঝড়


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রকাশিত খেলোয়াড়দের তালিকায় এক শিক্ষার্থীর বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত হওয়ায় কৌতূহল ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের অসতর্কতার কারণে এমন ভুল হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়। তালিকাটিতে শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মো. সিরাজিস সাদিক এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল আলিম বছিরের স্বাক্ষর রয়েছে।

প্রকাশিত তালিকার ১২ নম্বর ক্রমিকে থাকা খেলোয়াড় মো. মেহেদী হাসানের বিভাগের নাম উল্লেখ করা হয়েছে ‘মোঃ কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’। অথচ বিভাগটির প্রকৃত নাম ‘কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’। শিক্ষার্থীর নামের আগে ব্যবহৃত ‘মোঃ’ কীভাবে বিভাগের নামের সঙ্গে যুক্ত হলো, তা নিয়েই তৈরি হয়েছে নানা প্রশ্ন।

শিক্ষার্থীদের অভিযোগ, একটি বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক তালিকায় এ ধরনের ভুল সংশ্লিষ্ট দপ্তরের অসতর্কতারই বহিঃপ্রকাশ। তালিকাটি প্রকাশের আগে যথাযথভাবে যাচাই-বাছাই করা হলে এমন বিব্রতকর পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।

এ বিষয়ে ববি শিক্ষার্থী রিপন মন্ডল বলেন, “বিশ্ববিদ্যালয়ের দপ্তরগুলো কীভাবে চলে, আমি জানি না। একটা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষার মতো দপ্তর এভাবে চলতে পারে না। আমরা দপ্তরের পরিচালকের স্বাক্ষর সেখানে দেখেছি। তিনি কীভাবে যাচাই-বাছাই ছাড়াই স্বাক্ষর করেছেন, সেটাই বড় প্রশ্ন। অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বন্ধুবান্ধব ফোন দিয়ে মজা করছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক সিরাজিস সাদিক বলেন, “এটা একটা টাইপিং মিস্টেক হয়েছে। বিষয়টি তখন নজরে আসেনি। আমরা আগামীকাল পুনরায় তালিকা প্রকাশ করব।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...