Logo Logo

দীর্ঘ ৯ বছর পর বরগুনা জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে জুয়েল-সোহাগ


Splash Image

দীর্ঘ ৯ বছর পর বরগুনা জেলা যুবদলের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল। নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে জাবেদুল ইসলাম জুয়েলকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট ইশতিয়াক জলিল সোহাগকে।


বিজ্ঞাপন


সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর কেন্দ্রীয় যুবদলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বরগুনা জেলা যুবদলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

এর আগে ২০১৮ সালে বরগুনা জেলা যুবদলের কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকে আহ্বায়ক কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণায় স্থানীয় যুবদলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

নতুন কমিটি ঘোষণার পরপরই বরগুনা শহরে আনন্দ মিছিল বের করেন যুবদলের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে স্লোগান দেন নেতা-কর্মীরা। পরে আনন্দ উদ্‌যাপনের অংশ হিসেবে নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...