বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কুশলী ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী স্লোগান দিতে দিতে নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে। পরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের ওপরের অংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানিয়ে দেয় তারা। এরপর বিদ্যালয়ের মাঠে কিছুক্ষণ স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন শিকদার বলেন, ছুটিতে থাকায় তিনি ওই দিন বিদ্যালয়ে যেতে পারেননি। তবে দুপুরে জানতে পারেন, ছাত্রলীগ নেতা জাকির ও রাজীবসহ ১৫ থেকে ২০ জন নেতাকর্মী বিদ্যালয়ে গিয়ে তাঁর কক্ষে বঙ্গবন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানিয়েছে। তবে এ ঘটনায় কোনো ধরনের হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম তালুকদার বলেন, বিদ্যালয় থেকে তাঁকে এ ধরনের কোনো ঘটনার বিষয়ে জানানো হয়নি। তাই বিস্তারিত না জেনে তিনি কিছু বলতে পারবেন না।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। খোঁজখবর নিয়ে বিষয়টি জানতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...