বিজ্ঞাপন
বুধবার (১৮ নভেম্বর) কর্ণফুলী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রশিক্ষণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকার উপপরিচালক (প্রশাসন-১) ও উপসচিব তাসনূভা নাশতারান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেবুন্নেছা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন কান্তি দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরিফুল হক, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম এবং যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহান।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাইক্লোন প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কর্মকর্তা, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানবৃন্দ, গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণে দুর্যোগ মোকাবিলায় জরুরি সাড়াদান পদ্ধতি আরও শক্তিশালী করা, সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দুর্যোগকালীন সময়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
আয়োজকরা জানান, দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি, পারস্পরিক সমন্বয় এবং দ্রুত সাড়াদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...