বিজ্ঞাপন
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজের ওমান ভবনের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জহিরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর লায়ন শেখ রফিকুল ইসলাম।
কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তারিকুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, বিজ্ঞান ক্লাবের আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নুসরাত কানিজ রাসুল, জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহিদুল ইসলাম চান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শাহীন রেজা, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম এবং পিরোজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন।
সেমিনারে বক্তারা পিরোজপুরের বিভিন্ন খাদ্যপণ্যে ভেজালের নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, জেলার মাছ ও শুঁটকি, ফলমূল, দুধ ও দুগ্ধজাত পণ্য, ভোজ্যতেল, মসলা, বেকারি ও প্রক্রিয়াজাত খাদ্যসহ বিভিন্ন খাদ্যপণ্যে রাসায়নিক ও ক্ষতিকর ভেজালের উপস্থিতি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
এ ধরনের ঝুঁকি মোকাবিলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভেজাল খাদ্য প্রতিরোধে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...