Logo Logo

বগুড়ার শেরপুরে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট


Splash Image

বগুড়ার শেরপুর উপজেলায় শালফা ফুটবল একাদশের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের উদ্যোগে শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।


বিজ্ঞাপন


সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার খানপুর ইউনিয়নের স্থানীয় খেলার মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক স্টিলস অ্যান্ড ফাউন্ডেশন লিমিটেড, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইঞ্জিনিয়ার আনোয়ার আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়নের চেয়ারম্যান পিয়ার হোসেন, শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও খানপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আশরাফুদ্দৌলা মামুন এবং শেরপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ জি এম মোস্তাফিজ মোস্তফা।

আয়োজকেরা জানান, টুর্নামেন্টটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার দায়িত্বে রয়েছেন এহসান আলী, শাকিলুর রহমান, আতিকুর রহমান, রফিকুল ইসলাম রফিক, মহিন আলী ও হান্নান রশিদ। এ ছাড়া সার্বিক যোগাযোগ ও সমন্বয়ের দায়িত্ব পালন করছেন এরশাদ হোসেন, রাশেদুল হক, সাদ্দাম, জাকির চৌধুরী, আবু জাফর ও শামীম আহাম্মেদ।

টুর্নামেন্টের প্রথম দিন থেকেই স্থানীয় ক্রীড়ামোদী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। খেলাকে ঘিরে মাঠে দর্শকদের উপস্থিতি ও আগ্রহ আয়োজকদের মধ্যে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...