Logo Logo

শার্শার বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত


Splash Image

আঃজলিল,যশোরঃ নিষিদ্ধ ঘোষিত সংগঠন, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের প্রতিবাদে যশোরের শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ইউনিয়ন বিএনপি।


বিজ্ঞাপন


সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দুরস্বময়ের সাহসী সন্তান জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। এতে বাগআঁচড়া এলাকার বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।​

বিক্ষোভ মিছিলটি বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ জায়গাগুলো প্রদক্ষিণ করে।

পরবর্তীতে মিছিলটি চারতলা জিরো পয়েন্ট এলাকায় এসে এক পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি মাষ্টার জামাল উদ্দীন। সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু। ​

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা কবির হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ​

পথসভায় বক্তারা বলেন, বাগআঁচড়া এলাকায় কোনো নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এলাকার শান্তি ও বন্দরের পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হলে সাধারণ মানুষ তা কঠোরভাবে প্রতিহত করবে। যেকোনো মূল্যে এলাকার আইনশৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...