বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, স্মরণিকার মোড়ক উন্মোচন, পায়রা অবমুক্তকরণ, কেক কাটা ও আনন্দ র্যালির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পৃথিবীতে সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গেই দর্শনের যাত্রা শুরু হয়েছে। আবার শিক্ষার সর্বশেষ ডিগ্রিও ‘ডক্টর অব ফিলোসফি’। অর্থাৎ জ্ঞানের শুরু ও শেষ—দুটিই দর্শনের সঙ্গে সম্পর্কিত। এ থেকেই দর্শনের গুরুত্ব অনুধাবন করা যায়। দর্শন বিষয়ে গুণী ব্যক্তিদের আলোচনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। তিনি বলেন, কোনো গুরুত্বপূর্ণ বিষয় যখন তার গুরুত্ব হারাতে বসে, তখন জাতিসংঘ সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা বাড়াতে দিবস ঘোষণা করে। দর্শনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্ব বিশ্বে কমে আসার প্রেক্ষাপটেই ইউনেসকো বিশ্ব দর্শন দিবস ঘোষণা করেছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। সভাপতিত্ব করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. তারিফুল ইসলাম।
আলোচনা সভায় ‘প্রাতিষ্ঠানিক অন্যায্যতা ও আমাদের মানসিক সংকট: সমাজে দর্শনচর্চার প্রাসঙ্গিকতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন দর্শন বিভাগের প্রভাষক মো. খাইরুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শন বিভাগের প্রভাষক শায়লা ইসলাম নীপা।
আলোচনা সভার একপর্যায়ে বিশ্ব দর্শন দিবস-২০২৬ উপলক্ষে দর্শন বিভাগের প্রভাষক শায়লা ইসলাম নীপা সম্পাদিত ‘বিশ্ব দর্শন দিবস স্মরণিকা-২০২৬’-এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
পরে নতুন কলা ভবনের সামনে পায়রা অবমুক্তকরণ ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা পালন করা হয়। এরপর সেখান থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তরপ্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...