বিজ্ঞাপন
শনিবার (২৮ নভেম্বর) উপজেলার চরদুয়ানী বীনা পানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা নারী নির্যাতন বন্ধ করে নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
একই সঙ্গে নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ, ন্যায়বিচার নিশ্চিত করা, ভুক্তভোগীদের সুরক্ষা এবং অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটানোর দাবি জানান তাঁরা।
বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএসের বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ক্লাইমেট অ্যালায়েন্সের সভাপতি শফিকুল ইসলাম খোকন, পরিবেশকর্মী মাইনুল ইসলাম রেজা ও সাংবাদিক মেহেদী হাসান।
এ ছাড়াও বীনা পানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা পরিবেশন করা হয়। নাটিকার মাধ্যমে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার ক্ষতিকর দিক তুলে ধরে সামাজিক সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।
আয়োজকরা বলেন, নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ সমাজ গড়তে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...