Logo Logo

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার


Splash Image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ শক্তিশালী ইলেকট্রিক বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বিজ্ঞাপন


শুক্রবার সকালে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধীন চারাগাঁও বিওপির একটি বিশেষ টহলদল সীমান্তের মাইজহাটি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তবর্তী নির্জন স্থানে পলিথিনে মোড়ানো ও গাছের ডালপালা দিয়ে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পরিত্যক্ত ২৪টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ডেটোনেটরগুলো ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরিতে ব্যবহারযোগ্য, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিধ্বংসী। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব বিস্ফোরক সীমান্ত পথে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হচ্ছিল।

এ বিষয়ে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ডেটোনেটরগুলো উদ্ধার করা হয়েছে এবং সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নাশকতামূলক তৎপরতা প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত বিস্ফোরকগুলো যথাযথ প্রক্রিয়ায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত চোরাচালান ও নাশকতাকারী চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...