বিজ্ঞাপন
শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে শহরের বেদগ্রাম এলাকায় অবস্থিত সিএসএস-এর নিজস্ব কার্যালয়ে এই মানবিক চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করা হয়।
বিখ্যাত সমাজসেবক অ্যাডভোকেট মোঃ আনারুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। এ সময় সিএসএস-এর জোনাল ম্যানেজার মি. সঞ্জিত সরকার, জোনাল অ্যাকাউন্টস মি. শ্যামল মন্ডল, আঞ্চলিক ব্যবস্থাপক মি. পংকজ আঢ্য এবং বিশেষজ্ঞ চিকিৎসক ডা. হিল্লোল বিশ্বাসসহ সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী চলমান এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিভিন্ন রোগে আক্রান্ত দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। কেবলমাত্র চিকিৎসকের পরামর্শই নয়, রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করা হয়।
সিএসএস-এর পক্ষ থেকে জানানো হয়, রেভারেন্ড পল মুন্সী সবসময়ই সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে গেছেন। তারই আদর্শ অনুসরণ করে সমাজের নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ভবিষ্যতে সংস্থার এই ধরনের মানবিক ও কল্যাণমুখী কার্যক্রম আরও ব্যাপকভাবে অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিবেদক- মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...