বিজ্ঞাপন
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় রায়পুর বাজারে অবস্থিত সমিতির নিজস্ব অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
সাংগঠনিক সম্পাদক জিয়া উল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া এবং উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা জানান। তিনি বলেন, “বাজারকে আধুনিক ও শৃঙ্খলার আওতায় আনতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, যানজট নিরসন এবং ফুটপাত অবমুক্তকরণে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এবং পণ্যের কৃত্রিম সংকট রোধে সিন্ডিকেটবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”
আলোচনা সভায় উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ বাজারের তীব্র যানজট নিরসনসহ ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া অতিথিদের কাছে তুলে ধরেন।
বক্তারা উল্লেখ করেন, ব্যবসায়ীদের ঐক্যই পারে সকল কঠিন সংকট মোকাবিলা করতে। রায়পুর বাজার বণিক সমিতি ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ রক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
সমাপনী বক্তব্যে সভাপতি সাইফুল ইসলাম মুরাদ বলেন, “ব্যবসায়ীদের ঐক্যই আমাদের মূল শক্তি। ব্যবসায়ীদের যেকোনো সমস্যা যেন তারা নিজেরা ঐক্যবদ্ধভাবে সমাধান করতে পারে, সেই লক্ষ্য নিয়েই আমাদের সমিতি কাজ করে যাচ্ছে।” তিনি সমিতির কার্যক্রমে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন রায়পুর সাব-রেজিস্ট্রার অফিস জামে মসজিদের খতিব আরিফ হোসেন মিয়াজী।
অনুষ্ঠানে বণিক সমিতির নির্বাচিত সদস্যবৃন্দসহ বাজারের সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- মাহমুদ সানি, রায়পুর, লক্ষ্মীপুর।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...