বিজ্ঞাপন
রোববার (আজ) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে সদরপুর থানাধীন ঢেউখালি ইউনিয়নের চাকলাদার ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক মোঃ ইয়াসিন কাজী (২৭), তিনি একই গ্রামের মোঃ পানচু কাজীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বসতঘরের বৈদ্যুতিক লাইনে হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের পর সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এই ঘটনায় ইয়াসিন কাজীর দুটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। পাশাপাশি একটি টেলিভিশন, ফ্রিজ, সোফা সেট, খাটসহ বিভিন্ন আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়। এতে প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।
ঘটনায় কেউ হতাহত না হলেও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...