Logo Logo

বিলাইছড়ির ৩ ইউনিয়নে ১,৮৫০ নারী পেলেন ভিডব্লিউবি’র চাল


Splash Image

রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার তিনটি ইউনিয়নে ভিডব্লিউবি (VWB) কর্মসূচির আওতায় উপকারভোগী নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বিলাইছড়ি বাজার পল্টন ঘাট থেকে বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়নের উপকারভোগীদের মাঝে এবং ফারুয়া ইউনিয়নের জন্য তক্তানালা ঘাট থেকে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরন মার্মা রাসেল, ট্যাগ অফিসার রুবেল বড়ুয়া ও অনুপ বড়ুয়া। এছাড়া ফারুয়া ইউনিয়নে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম তদারকি করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিলাইছড়ি ইউনিয়নে ৬২৫ জন, কেংড়াছড়ি ইউনিয়নে ৬২৫ জন এবং ফারুয়া ইউনিয়নে ৬০০ জন নারীসহ মোট ১ হাজার ৮৫০ জন উপকারভোগীর মাঝে এই চাল বিতরণ করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকায় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত খাদ্য সহায়তা কার্যক্রম চলমান থাকায় উপকারভোগী নারীরা স্বস্তি প্রকাশ করেছেন বলে সংশ্লিষ্টরা জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...