Logo Logo

ফরিদপুরে বিএনপি প্রার্থী নায়াব ইউসুফের নির্বাচনী ক্যাম্পে আগুন


Splash Image

ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইবনে ইউসুফের একটি নির্বাচনী প্রচারণা ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া এই আগুনে ক্যাম্পের আসবাবপত্র ও প্রচার সামগ্রী আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে মাগুরা-ঢাকা মহাসড়ক সংলগ্ন ফরিদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃগী এলাকার তেতুলতলা বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পটি ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদের উদ্যোগে স্থাপন করা হয়েছিল। ভোরে একদল দুর্বৃত্ত ক্যাম্পটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে একটি নির্বাচনী ব্যানার, একটি টেবিল এবং ডেকোরেটরের বেশ কিছু কাপড় আংশিকভাবে পুড়ে যায়।

কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রাজা সেখ জানান, তিনি মৃগী আঙ্গিনা মসজিদে ফজরের নামাজ শেষ করে বের হওয়ার সময় ক্যাম্পটিতে আগুন জ্বলতে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে চেষ্টা চালিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এর ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

নির্বাচনী প্রচারণার মুহূর্তে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করার দাবি তুলেছেন সাধারণ ভোটাররাও।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...