বিজ্ঞাপন
একই দিনে মজিবুর রহমান মঞ্জু ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোশারফ হোসেন, সেনাবাহিনীর ফেনী অধিনায়ক লেঃ কর্নেল আমানুল হক পিএসসি এবং র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেনের সাথেও আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয়ে পৃথক সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রার্থী নির্বাচনের পরিবেশ, আচরণবিধি প্রতিপালন এবং নেতাকর্মীদের প্রতিপক্ষের ভয়ভীতি প্রদর্শনের বিষয়টি প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের অবহিত করেন। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন।
মঞ্জু বলেন, "আমাদের একটি প্রচার ক্যারাভান আটকে এসিল্যান্ড জসিম উদ্দিন এক কর্মীকে হেনস্তা করেছেন এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন। অথচ একই ধরনের ক্যারাভান অন্যান্য প্রার্থীরাও ব্যবহার করছেন। এটি স্পষ্টত বৈষম্যমূলক আচরণ। আমাদের মনে হচ্ছে, এসিল্যান্ড সম্পূর্ণভাবে একপক্ষের প্রতি পক্ষপাতদুষ্ট।"
তিনি আরও অভিযোগ করেন যে, বিভিন্ন স্থানে তাদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি ভোটারদের 'ফ্যামিলি কার্ড'-এর প্রলোভন দেখিয়ে প্রভাবিত করা হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন। তিনি এসিল্যান্ডের আচরণের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলেও জানান।
সাক্ষাৎকালে তার সাথে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আব্দুল হান্নান, প্রধান নির্বাচনী এজেন্ট আনম আবদুর রহিম, এবি পার্টির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহআলম বাদল, জেলা সদস্য সচিব ফজলুল হক, এনসিপির আজিজুর রহমান রিজভী এবং শাহ ওয়ালী উল্যাহ মানিকসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...